
ময়নায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল কর্মী। ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচার গোড়ামহলের বাসিন্দা বিজেপির বথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে এনআইএ। বুধবার গভীর রাতে এনআইএ-র হাতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী বুদ্ধদেব মণ্ডলকে। ২০২৩-র পয়লা মে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে।
গভীর রাতে বাড়ির কাছেই দেহ মেলে বিজয়কৃষ্ণ-র। হাইকোর্টের নির্দেশে বিজয়কষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তভার পায় এনআইএ।
