গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দিল্লিতে রুশ প্রেসিডেন্ট, পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী

    দিল্লিতে রুশ প্রেসিডেন্ট, পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির বায়ুসেনার পালাম এয়ারবেস সাক্ষী থেকেছে ভারত-রুশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের।
    তেল কূটনীতি, শুল্ক সংশয়, রণদামামার মাঝেই‘বন্ধু পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নিজের বিমান থেকে নেমে হেঁটে আসতেই তাঁকে নামতেই জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী। নিজের গাড়িতে চাপিয়ে ভ্লাদিমির পুতিন-কে বিমানবন্দর থেকে বের হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক ভাবেই তাঁর দু’দিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে।
    বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বারের সফরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষবৈঠকে যোগদান করবেন পুতিন। পাশাপাশি, শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে।