গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata গুলশন কলোনির রঙের গোডাউনে আগুন

    গুলশন কলোনির রঙের গোডাউনে আগুন

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের আনন্দপুরের গুলশন কলোনিতে আগুন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। দাউ দাউ আগুন আনন্দপুরের গুলশন কলোনিতে।
    জানা যাচ্ছে, গুলশন কলোনির বাড়ির নীচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, দোতলা থেকে কোনওমতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। আনন্দপুরের এই এলাকা ঘন জনবসতিপূর্ণ । তাই আগুনের জেরে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঝলসে কালো হয়ে গিয়েছে বাড়িটি।
    প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।