গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মোদীকে পেয়ে ভারত ধন্য : পুতিন 

    মোদীকে পেয়ে ভারত ধন্য : পুতিন 

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স
    মোদীকে পেয়ে ভারত ধন্য। মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম। দুদিনের সফরে ভারতের মাটিতে পা রেখেই নরেন্দ্র মোদীকে এমনই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পুতিন।
    একইসঙ্গে ভারতের রুশ তেলা কেনা নিয়েও এদিন আমেরিকাকে বিশেষ বার্তা দিয়েছেন পুতিন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমাদের মধ্যে খুবই বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।  মোদীকে ভরসা করা যায়। ভারত ভাগ্যবান এবং ধন্য যে মোদির মতো একজন নেতা পেয়েছেন।   মোদীর নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম।
    তিনি আরও বলেন, ভারত-রুশ সম্পর্ক আরও মজবুত করতে মোদী প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু’দেশের সহযোগীতা আরও বৃদ্ধি করতে তিনি উদগ্রীব। সূত্রের খবর, মুক্ত বাণিজ্য, ভারত-রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল-কূটনীতি নিয়ে আলোচনা, এস-৪০০ ও সুখোই এসইউ-৫৭- এর মতো নানা বিষয় নিয়ে বৈঠক হতে পারে দুই রাষ্ট্রনেতার।