গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Murshidabad সৌদির ধর্মগুরু-শাহি বিরিয়ানি, বাবরি শিলান্যাসে এলাহি আয়োজন

    সৌদির ধর্মগুরু-শাহি বিরিয়ানি, বাবরি শিলান্যাসে এলাহি আয়োজন

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সৌদি আরবের ধর্মগুরুরা, ৪০ হাজার অতিথিদের জন্য শাহি বিরিয়ানি। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে কার্যত এলাহি আয়োজন রেজিনগরের মরাদিঘিতে।
    সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির জানিয়েছেন শনিবার দুপর ১২টায় মূল অনুষ্ঠান শুরু হবে। ২ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজ শুরু হবে। রাজ্য, দেশ তো বটেই সৌদি আরব থেকে ২ জন ক্কারি বা ইসলামিক ধর্মগুরুকে উড়িয়ে আনা হচ্ছে। যাঁরা কলকাতা বিমানবন্দর থেকে কনভয়ে মুর্শিদাবাদে পৌঁছবেন। সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২ হাজার ভলান্টিয়ার থাকছে। আয়োজকদের দাবি মঞ্চ, খাওয়াদাওয়া মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকা খরচ হচ্ছে। মসজিদের শিলান্যাস উপলক্ষে প্রায় দেড়শো ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া একটি মঞ্চ তৈরি হচ্ছে। প্রায় ৪০০ অতিথির বসার ব্যবস্থা থাকবে সেখানে। মঞ্চ তৈরিতে ১০ লাখ টাকা খরচ হচ্ছে বলে খবর। অতিথিদের খাওয়াদাওয়ার জন্য থাকছে শাহি বিরিয়ানি। এজন্য সাতটি ক্যাটারিংকে বরাত দেওয়া হয়েছে। ৪০ হাজার প্যাকেট শাহি বিরিয়ানি ছাড়াও ২০ হাজার স্থানীয় লোকজনের জন্য বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে। খাওয়াদাওয়াতে খরচ হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা।
    রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কের কাছে মরাদিঘি মোড়ের কাছে ২৫ বিঘা জমিতে শনিবার প্রায় ৩ লাখ মানুষের জমায়েতে হবে আশা আয়োজকদের। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে। মোতায়েন থাকছে র‍্যাফ, বিশাল পুলিশবাহিনী।