গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সোমবার ২ দিনের কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

    সোমবার ২ দিনের কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী

    0
    138
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মতুয়াগড় বনগাঁ, সংখ্যালঘু অধ্যুষিত মালদা-মুর্শিদাবাদের পর এবার রাজবংশীদের গড় বলে পরিচিত কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    সোমবার ২ দিনের সফরে মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার কথা। সেখানে প্রশাসনিক বৈঠক, রাজনৈতিক সভা রয়েছে তাঁর। জেলার প্রশাসনিক আধিকারিকদের বৈঠকের পাশাপাশি মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে এসআইআর ইস্যুতে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরোধিতার পাশাপাশি রাজবংশীদের বার্তা দেবেন তিনি। মঙ্গলবারই ফের কলকাতায় ফিরে আসবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই তৃণমূল জেলা নেতৃত্ব প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এদিকে নরেন্দ্র মোদীকে পাকিস্তানে পুশব্যাক করানো উচিত মন্তব্য করেছেন মন্ত্রী উদয়ন গুহ। আলিপুরদুয়ারের সভা থেকে তাঁর দাবি নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেট নেই। উনি হিন্দি, গুজরাটিতে কথা বলেন। তাই ওনাকে পাকিস্তানে পাঠানো উচিত। উদয়ন গুহ আরও বলেছেন কারও বার্থ সার্টিফিকেট নেই।
    বাংলায় কথা বলেন বলে ওই ব্যক্তিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক করা হলে নরেন্দ্র মোদীকেও করা উচিত।