গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়া

    বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়া

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স

    দেড় বছরের অপেক্ষা। এই সময়ে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সেই বিনিয়োগের পর রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো গড়ে উঠেছে।

    যা দামে ও জাঁকজমকে টেক্কা দেয় শাহরুখ খানের মান্নাত থেকে অমিতাভ বচ্চনের জলসা পর্যন্ত।সম্প্রতি বিলাসী নতুন সংসারের প্রথম ঝলক আলিয়া শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে। সেখানেই দেখা গিয়েছে গৃহপ্রবেশের দিন শশব্যস্ত তারকা দম্পতিকে।প্রকাশিত ছবিতে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে রণবীরকে প্রণাম করতে দেখা গিয়েছে, আবার কোনো ছবিতে ধরা পড়েছে তাদের ঘরের যজ্ঞ ও পূজা পাঠের ঝলক।সে সময় ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় অংশগ্রহণ করে। আর এদিকে বউমার এমন আয়োজনে যে নীতু কাপুর মহাআপ্লুত, সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।যেখানে ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে শাশুড়ি নীতুকে।প্রসঙ্গত, এই নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছরের জন্মদিন পালন করেছেন রণবীর-আলিয়া।

    ২৫০ কোটি টাকা ব্যয়ে বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে।