ফ্যামিলি ম্যান চতুর্থ সিজন আসছে ( Riya )

0
137
ছবি সৌজন্যে : সংগৃহীত

ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান-এর তৃতীয় কিস্তির সাফল্যের মধ্যেই এলো নতুন খবর। আসছে চতুর্থ সিজন,এমনটা নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। জানা গেছে ২০২৫ সালে মুক্তি পাওয়া সিজন ৩ প্রাইম ভিডিও ইন্ডিয়ার এ বছরের সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে।

চার বছর পরও দর্শকদের উত্তেজনা কমেনি, প্রথম সপ্তাহেই সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেয়।এ বিষয়ে সিরিজটির নির্মাতা রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি কে বলেছেন, দীর্ঘ বিরতির পরও দর্শক যে এত ভালোবাসা দিয়েছে, তা তাদের জন্য বড় অনুপ্রেরণা।এদিকে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন থ্রি-এর যেখানে গল্প থেমে ছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন।

শ্রিকান্ত তিওয়ারিকে দেখা যাবে আরেকটি নতুন ও ঝুঁকিপূর্ণ মিশনে। শোনা যাচ্ছে, এবার গল্পের প্রধান পটভূমি হতে পারে পশ্চিমাঞ্চল।আগের মতোই ফিরছেন শরিব হাশমি, প্রিয়ামণিসহ মূল অভিনেতারা।