গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ, প্রস্তত ব্রিগেড

    ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ, প্রস্তত ব্রিগেড

    0
    66
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ২০২৪-এ লোকসভা ভোটের আগে ব্রিগেডে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যাটা ৫ লাখ করার লক্ষ্যমাত্রা নিয়েছে আয়োজক সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ। মূল অনুষ্ঠানের আগে শনিবার একপ্রস্থ মহড়াও হয়ে গিয়েছে।

    গীতপাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট না হলেও রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত গীতাপাঠের অনুষ্ঠান হবে। গীতাপাঠের আগে হবে বেদ পাঠ। তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থসারথি মঞ্চ। এর বাঁদিকে চৈতন্য মহাপ্রভু এবং ডানদিকের মঞ্চের নাম শঙ্করাচার্য মঞ্চ। অনুষ্ঠান স্থলে ঢোকা, বেরোনোর জন্য করা হয়েছে ২৫টি গেট। গীতাপাঠের অনুষ্ঠানে অতিথি তালিকাও দীর্ঘ। সভাপতিত্ব করবেন জ্ঞানানন্দজি মহারাজ। আমন্ত্রিত বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, বাবা রামদেব।

    বাংলাদেশ, নেপাল থেকেও বহু মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া মহাসংঘকেও। সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ সাফ জানিয়েছেন এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয় হয়েছে তা কাটাতে আত্মিক চর্চা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গীতাপাঠ।