গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি

    ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি

    0
    173
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নানুরে তৃণমূল নেতা খুনের মধ্যেই ভাঙড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
    জানা গিয়েছে রবিবার শোনপুরে তৃণমূলের একটি ছাত্র যুব জনসভা রয়েছে। সেই লক্ষ্যে ভোগালি ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি আলিনুর মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে শোনপুর এলাকায় যাচ্ছিলেন। তখনই আইএসএফ কর্মীরা তাদের গালিগালাজ করে। প্রতিবাদ করতেই তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
    খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও আইএসএফের দাবি পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।