মোঘল সংস্কৃতির বীজ পোঁতা হল, তোপ শুভেন্দু-র

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শনিবার পশ্চিমবঙ্গে মোঘল-পাঠানদের সংস্কৃতির বীজ পোঁতা হল। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় এভাবে চলতে থাকলে অনেক এলাকার নাম ঔরঙ্গজেব, হুমায়ুন, বাবরের নামে হবে। তিনি বলেছেন মোঘলরা এখানে এসেছিল লুঠ, খুন করে ভয় দেখিয়ে ধর্ম পরিবর্তনের জন্য। এখন তাদের সংস্কৃতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন এরাজ্যে সনাতনীদের কর্মসূচি করতে পুলিশ বাধা দেয়। অথচ সেই পুলিশই বাবরি মসজিদের শিলান্যাসে নিরাপত্তা দেয়। তার কথায় বাবরি মসজিদের শিলান্যাস কার্যত সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করা হয়েছে।
শনিবার সনাতন সমাজের শৌর্য দিবসের মিছিলে হেঁটেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সিমলা স্ট্রিটের বিবেকানন্দ-র বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় নেতাজি মূর্তির সামনে মিছিল শেষ হয়।