
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই নদিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ফিরে ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট মাঠে জনসভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী।
সেই সভার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার মাঠ পরিদর্শন করেছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সহ কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ও অন্যান্য আধিকারিকরা। এদিকে সোমবারই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ ডিসেম্বর কোচবিহারে জনসভার পাশাপাশি, প্রশাসনিক সভাও রয়েছে তাঁর। ওই সভার ২ দিন পর নদিয়ায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
এদিকে মুখ্যমন্ত্রীর কৃষ্ণনগরের সফরের পরেই ২০ ডিসেম্বর রানাঘাটে জনসভায় যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাব্বিশের নির্বাচনের আগে কার্যত এই সভা থেকেই ভোটের দামামা বাজাতে পারেন প্রধানমন্ত্রী।







