জাপানে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ট্রুডো-কেটি পেরি

0
85
ছবি সৌজন্যে : এক্স

মাসখানেক ধরেই পপগায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন। অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন দু’জনে।

প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কেটির ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় আন্তর্জাতিকমহল। এবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে আরও কাছাকাছি ট্রুডো-কেটি পেরি। তাঁদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন খোদ কিশিদা। জানা গিয়েছে, ট্রুডোর সঙ্গে টোকিওয় উপস্থিত থাকার জন্য শেষমুহূর্তে নিজের ওয়ার্ল্ড ট্যুরের শিডিউল বদলেছেন কেটি পেরি।বন্ধু কিশিদার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে জাপানে পৌঁছেছেন যুগলে। আর সেই আড্ডার মুহূর্ত শেয়ার করে সোশাল মিডিয়ায় কিশিদা যা লিখেছেন,তাতে তোলপাড় গোটা দুনিয়া। তিনি লিখেছেন, সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও সারেন তাঁরা।পালটা কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছেন, ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল কিশিদা।আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও। পালটা কিশিদাও লিখেছেন, ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও। কিশিদার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাঁদের সঙ্গীকে। একফ্রেমে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো।পাশেই ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন কেটি পেরি।

আর সেই ছবি ঘিরেই বর্তমানে তোলপাড় নেটপাড়া। ট্রুডো কিংবা কেটি পেরি নিজেদের সম্পর্ক নিয়ে এযাবৎকাল মুখ না খুললেও কিশিদাই যে তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন, তা বলাই বাহুল্য।