গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যেতে চান নেতানিয়াহু

    হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যেতে চান নেতানিয়াহু

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়ার পরেও নিউইয়র্ক সফরের পরিকল্পনা করছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্য করেছেন। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, হ্যাঁ, তিনি নিউইয়র্কে যাবেন।

    নতুন নির্বাচিত মেয়র মামদানির সঙ্গে কথা বলতে চান কি না জানতে চাইলে নেতানিয়াহু উত্তর দিয়েছেন,যদি নির্বাচিত মেয়র মামদানি তার মন পরিবর্তন করেন এবং বলেন, ইসরায়েলের অস্তিত্বের অধিকার আছে, তাহলে আলোচনার জন্য এটি একটি ভালো সূচনা হবে। উল্লেখ্য,মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র।মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত,আইসিসি যেসব বিশ্বনেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ,যেমন নেতানিয়াহু বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে।এর আগে গত বছর হেগভিত্তিক আইসিসি জানায়,২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ি। এমনটি বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।ইসরায়েল এসব অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েল, আমেরিকা এবং রাশিয়া, এই তিন দেশই আইসিসিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

    তবে মামদানির বক্তব্য সত্ত্বেও নেতানিয়াহুর গ্রেপ্তার কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে এবং এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একজন নির্বাচিত মেয়রের কতটুকু ক্ষমতা রয়েছে, তা নিয়েও বিতর্ক রয়েছে। উল্লেখ্য,ফেডারেল সরকারই আমেরিকার অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে।