পশ্চিমবঙ্গে হিন্দুরাই পরবাসী হলে চিন্তার: সুকান্ত

0
122
ছবি সৌজন্যে :ফেসবুক

পশ্চিমবঙ্গে হিন্দুরাই পরবাসী হয়ে গেলে চিন্তার। গীতাপাঠের অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন গীতাপাঠে সব হিন্দুরা একত্রিত হওয়ায় একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখন বাংলার যা পরিস্থিতি তাতে হিন্দুরাই কোনঠাসা। তাঁর কথায় হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, নইলে তো এর দরকার ছিল না। পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত।

তারপরে যদি হিন্দুরাই এখানে পরবাসী হয়ে যায় তবে সেটা চিন্তার। পাশাপাশি তিনি জানিয়েছেন গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুরোটাই ভিত্তিহীন কথা।