গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National গ্রেটার নয়ডার কলেজ হস্টেলে এমসিএ ছাত্রের দেহ

    গ্রেটার নয়ডার কলেজ হস্টেলে এমসিএ ছাত্রের দেহ

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    হস্টেলের ঘরে ছেঁড়া একটা সাদা কাগজে পেন্সিলে লেখা, আই গিভ আপ। ঘরের টেবিলে রাখা ছিল সেই কাগজ। আর পাশে সিলিং ফ্যান থেকে ঝুলছিল কৃষ্ণকান্তের দেহ। গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকায় একটি কলেজে এমসিএ করছিলেন কৃষ্ণকান্ত।
    শনিবার হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। একটি চিঠিও উদ্ধার হয়েছে। কৃষ্ণকান্তের বাবা জানিয়েছেন, শুক্রবার রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু খুব একটা ভাল ঠেকেনি। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু বিষয়টি এড়িয়ে যান তিনি। হস্টেলের চতুর্থ তলার একটি ঘরে হৃতিক নামে এক পড়ুয়ার সঙ্গে থাকতেন কৃষ্ণকান্ত। শনিবার সকালে দু’জনের একসঙ্গে কলেজে যাওয়ার কথা ছিল। কিন্তু কৃষ্ণকান্ত হৃতিককে জানান, তিনি একটু পরে যাবেন। পুলিশ সূত্রে খবর, কিছু ক্ষণ পরেই কলেজে হৃতিককে ফোন করেন কৃষ্ণকান্তের বাবা।
    তাঁকে ফোন করে হস্টেলে দ্রুত যাওয়ার অনুরোধ করেন। হৃতিক তখন হস্টেলের অন্য সহপাঠীদের ফোন করে কৃষ্ণকান্তের খবর নিতে বলেন। ওই সহপাঠীরা কৃষ্ণকান্তকে ডাকতে গিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।