জাঁকিয়ে শীতকে সঙ্গী করেই রবিবারের সকালে লেপমুড়ি থেকে ঘুম ভেঙেছে শহরবাসীর। রবিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, মরশুমে প্রথমবার ১৪ ডিগ্রির ঘরে। রাজ্যের ছবিটাও একই রকম শীতল। সল্টলেক-র পারদ ১৬.৭ ও মালদা ১৫.৭ ছাড়া রাজ্যের কার্যত প্রতিটি ওয়েদার স্টেশনেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি বা তার নীচে। আলিপুর হাওয়া অফিসের প্রকাশ করা তথ্য বলছে, রাজ্যের সমতলে সবচেয়ে ঠান্ডা ছিল শ্রীনিকেতন ১০.২।
গ্রাম থেকে শহর
News & Much More





