গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে 

    উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে 

    0
    187
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে পশ্চিবঙ্গে। ফলে শীতের পথে কোনও বাধা আপাতত দেখা যাচ্ছে না।
    কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। সোমবার ভোরে শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামল। তা-ও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আাপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সোমবার সকালে কুয়াশা ছিল। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে নতুন করে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে।
    সামান্য হেরফের হতে পারে দিনের তাপমাত্রায়। সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে।