নাসিকে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ৬

0
89
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মহারাষ্ট্রের নাসিকে ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে মৃত ৬। ঘটনার খবর পেয়ে উদ্ধারকার্যে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে নাসিকের সপ্তসিরিং ঘাট এলাকায়। একটি টয়োটা ইনোভা গাড়িতে চালক-সহ ৭ জন ছিলেন। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। গাড়িতে থাকা ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিত করেছে প্রশাসন।