গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur খড়গপুর আইআইটির গবেষকের রহস্যমৃত্যু!

    খড়গপুর আইআইটির গবেষকের রহস্যমৃত্যু!

    0
    481
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    খড়গপুর আইআইটি-র গবেষক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রেললাইনের ট্র্যাক থেকে প্রথম তাঁকে উদ্ধার করা হয়েছিল।
    পরে হাসপাতালে তাঁকে মৃত্যু হয়। ওই গবেষকের নাম শ্রবণ কুমার, বাড়ি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শ্রবণ কুমার নামে বছর ২৭-এর ওই গবেষককে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। খড়গপুর স্টেশন ও আইআইটি খড়গপুর সংলগ্ন পুরী রেলগেটের কাছে রেললাইন থেকে তাঁকে উদ্ধার করে জিআরপি। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যায় হিজলি ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর থাকায় কলকাতার হাসপাতালে রাতেই স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হয়।
    ওই গবেষককে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার রাতে সেখানেই তিনি মারা গিয়েছেন।