বন্দে মাতরম আত্মার সঙ্গে যুক্ত, কংগ্রেসকে সম্বিৎ 

0
117
ছবি সৌজন্যে : এক্স
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম দেশবাসীর আত্মার সঙ্গে জড়িত। লোকসভায় বন্দে মাতরম ১৫০ বর্ষপূর্তিতে আলোচনায় এমনই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র।
তিনি বলেছেন, যেকোনও মন্ত্রের মতো বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ যোগাতো। কিন্তু কংগ্রেস এটাকে সবসময় উপেক্ষিত করেছে, সেই কারণে কংগ্রেসের লোকসভার দলনেতা রাহুল গান্ধী সভায় অনুউপস্থিত, যখন বন্দে মাতরম নিয়ে আলোচনা হচ্ছে।
এর আগে সম্বিৎ পাত্রের মুখে উঠে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র করা মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান। সেই মহিষাসুরমর্দিনী প্রত্যেক বাঙালি ও ওড়িয়া মহালয়ার সকালে উঠে শোনে। এরপরই মহিষাসুরমর্দিনী শ্লোক, স্তোত্র পাঠ করেছেন সম্বিৎ পাত্র।