গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Coochbehar একশো দিনের কাজে কেন্দ্রের শর্ত, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

    একশো দিনের কাজে কেন্দ্রের শর্ত, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

    0
    479
    ছবি সৌজন্যে :ফেসবুক
    একশো দিনের কাজ নিয়ে শর্ত চাপিয়েছে কেন্দ্র। অভিযোগ করে কোচবিহারের সভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় কেন্দ্রের তরফে চিঠি দেওয়া হয়েছে। তাতে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে।
    সেখানে বলা হয়েছে ত্রৈমাসিক শ্রমবাজেট দেখাতে হবে। তাঁর প্রশ্ন এত কম সময়ে এটা কি করে সম্ভব। এখন ডিসেম্বর মাস। তিনি আরও বলেছেন ওই চিঠিতে বলা হয়েছে একটা গ্রামসভায় মাত্র ১০ জন কাজ পাবে। এটা হয় কখনও। একটা পরিবারেই তো ১০টা গরিব লোক রয়েছে। তার পরে বলছে ট্রেনিং দিতে হবে। বলছে জমির কাজ করা যাবে না। এরপরেই হাতে কাগজ দেখিয়ে বলেছেন এই কাগজটার কোনও ভ্যালু নেই। তৃণমূল আবার ক্ষমতায় আসবে। কর্মশ্রীতে এবার ৭৫ দিন কাজ হয়েছে। একশো দিনের কাজ বাংলাই করবে। কেন্দ্রের কোনও ভিক্ষের দরকার নেই।
    মুখ্যমন্ত্রীর কথায় তিন, চারদিন আগে তাকে একটা নোটিস দিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের যে শর্ত দেওয়া হয়েছে তা অসম্মানের। এরপরেই তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। বলেন এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, তাঁর হাতে থাকা কাগজ।