গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নির্বাচনী সংস্কারের দাবিতে সংসদে মনীশ তিওয়ারি 

    নির্বাচনী সংস্কারের দাবিতে সংসদে মনীশ তিওয়ারি 

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    নির্বাচনী সংস্কারের দাবিতে সংসদের শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখলেন কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। এসআইআর সংস্কারের কাজ করার জন্য নির্বাচন কমিশনের কোনও আইনি অধিকার নেই।

    লোকসভায় এমনটাই দাবি করলেন মণীশ তিওয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বাছাইয়ের জন্য বর্তমানে তিন সদস্যের একটি প্যানেল রয়েছে। ওই প্যানেলে রাজ্যসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতিকেও যুক্ত করার প্রস্তাব দেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাজ নিরপেক্ষ আম্পায়ারের মতো হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় এখন বিরোধী এবং সাধারণ জনতাকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে। সবচেয়ে বড় নির্বাচনী সংস্কারের নজির হিসেবে রাজীব গান্ধীর ভোটদানের বয়েস ২১ থেকে ১৮ তে কমিয়ে নিয়ে আসার কথা উল্লেখ করেন।

    মনীশ তিওয়ারির পর সংসদে বক্তব্য রাখেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের নির্বাচনী পরিস্থিতির কোথাও তুলে ধরে তিনি বলেন, ইভিএম যন্ত্রের ব্যবহার নিয়ে অতীতে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তাই ব্যালট পেপারে নির্বাচন করানোর দাবি তোলেন তিনি। ব্যালট পেপারে নির্বাচনের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিও।