বুধেও ভোগান্তি অব্যাহত ইন্ডিগোর 

0
158
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বুধবারও ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হচ্ছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। অব্যাহত যাত্রীভোগান্তি। জানা গিয়েছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত ১০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। অন্যদিকে, ইন্ডিগো বিপর্যয়ের প্রভাব পড়েছে বাণিজ্যেও!
শুধু বিমানক্ষেত্রে নয়, অন্য অনেক ব্যবসা ধাক্কা খেয়েছে এই বিপর্যয়ে। বেশি ক্ষতি হয়েছে দিল্লিতে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুমান, হাজার হাজার উড়ান বাতিলের ফলে রাজধানীর বাণিজ্য, শিল্প, পর্যটন শিল্পে গত কয়েক দিনে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে!
১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।