‘অদম্য’-র হাত ধরে নিবেদকের ভূমিকায় অপর্ণা

0
570
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সুন্দরবনের পটভূমিতে এক রাজনৈতিক হত্যাকাণ্ডের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে বড়পর্দায় আসছে পরিচালক রঞ্জন ঘোষের পঞ্চম ছবি ‘অদম্য’। যে ছবিতে প্রথম নিবেদনের ভূমিকায় থাকছেন আরেক পরিচালক অপর্ণা সেন।

বর্তমানে বিশ্ব মুখরিত হচ্ছে জেন-জি মানে যুবসমাজের প্রতিবাদে যার উদাহরণ হিসেবে কখনও উঠে এসেছে নেপাল, শ্রীলঙ্কা তো কখনো বাংলাদেশ, মায়ানমার। ভারতে সেই যুদ্ধের ভাষা কেমন হতে পারে মূলত সেই গল্পই উঠে আসবে এই ছবিতে। একঝাঁক নতুন মুখ নিয়েই অদম্য তৈরিতে ঝাপিয়েছেন পরিচালক রঞ্জন ঘোষ। গল্পের মুখ্য চরিত্র পলাশের ভূমিকায় ডেবিউ করছেন আরিয়ুন ঘোষ।

এছাড়াও ছবিটিতে রয়েছেন সেঁজুতি মুখার্জি, সূর্য মুখার্জি, আর্য গিরি, শুভম দত্ত-সহ আরও অনেকে। তবে কবে মুক্তি পাচ্ছে ছবিটি! সেক্ষেত্রে দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি।