নির্বাচনী বন্ডের টাকা কংগ্রেসও পেয়েছে, খোঁচা অখিলেশের

0
90
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নির্বাচনী বন্ডের টাকা কংগ্রেসও পেয়েছে। সংসদে এসআইআর নিয়ে আলোচনায় এভাবেই কংগ্রেসকে মজা করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সপা সাংসদ অখিলেশ যাদব।  অখিলেশের দাবি, ভারতে এখন শুধু ভোটচুরি হচ্ছে না। রীতিমতো ডাকাতি হচ্ছে।
যেটা শুরু হয়েছিল সেই নির্বাচনী বন্ড থেকে। সমাজবাদী পার্টির সুপ্রিমো বলছেন, ইলেকটোরাল বন্ডে সবথেকে বেশি টাকা পেয়েছে কেন্দ্রের শাসক দল। তারপরই পেয়েছে কংগ্রেস। আর কংগ্রেস এমন এক জোটসঙ্গী যারা তাদের কিছুই বলে না। কোথা থেকে যে এই টাকাগুলো পাওয়া যায়। হিসাব বলছে, সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ড বাতিল করেছে, সেই বন্ডে দেশের মধ্যে সবচেয়ে বেশি বিজেপি ৬ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে।
ইলেকটোরাল বন্ডে কংগ্রেস পেয়েছে ১ হাজার ৩৩৪ কোটি টাকা। আর সমাজবাদী পার্টির কপালে জুটেছে মাত্র ১৪ কোটি। অখিলেশের আক্ষেপ, জোটসঙ্গী হয়েও কংগ্রেস জানায় না কীভাবে ভোটের চাঁদা তুলতে হয়।