
সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীনই জার্মানিতে উড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। যা নিয়ে রাজধানী দিল্লিতে বিতর্কের ঝড় তুঙ্গে। বিজেপির এই আক্রমণের পর পিছিয়ে যায়নি কংগ্রেস’ও। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন, রাহুল গান্ধী মানেই হল ভ্রমণের নেতা। তিনি রাজনীতি নিয়ে একেবারেই চিন্তাভাবনা করেন না। তিনি একজন অমনোযোগী রাজনীতিবিদ। বিজেপির এই আক্রমণের কড়া জবাব দিয়েছেন রাহুল গান্ধীর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার বছরের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটান। তাহলে তিনি কীভাবে রাহুলের কথা বলছেন। বিরোধী দলনেতার কাজ নিয়ে কোনও প্রশ্ন তোলার অধিকার বিজেপির নেই।





