গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International মরক্কোতে জোড়া বিল্ডিং ধসে নিহত অন্তত ১৯

    মরক্কোতে জোড়া বিল্ডিং ধসে নিহত অন্তত ১৯

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তর আফ্রিকার মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার ভোরের দিকে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
    ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল। দুই ভবনে আটটি পরিবার বসবাস করতো। ভবন ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।
    অষ্টম শতক থেকে গড়ে ওঠা এবং দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল নগরী ফেজে দুই মাস আগে জীবনযাত্রার অবনতি ও অপ্রতুল জনসেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল।