গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment কলকাতায় মেসিকে ধুতি পাঞ্জাবি, থাকবেন শাহরুখ

    কলকাতায় মেসিকে ধুতি পাঞ্জাবি, থাকবেন শাহরুখ

    0
    190
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কলকাতায় আসছেন লিওনেল মেসি। সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব জায়গাতেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদেও যাবেন মেসি। এই ট্যুরে মেসিকে পরানো হতে পারে ধুতি ও পাঞ্জাবি।

    এ ছাড়াও একাধিক উপহারও থাকবে তাঁর জন্য।পাশাপাশি তাঁর স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়িও। জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই। এদিকে খবর মেসির ভারত সফরে কলকাতায় সবচেয়ে কম সময় থাকলেও অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। এরইধ্যেই মেসির থিমসং সামনে এসেছে। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে সেই গানের ভিডিওতে মেসিকে ঘিরে কলকাতা ফুটবলের নানা উন্মাদনা তুলে ধরা হয়েছে।মেসির নাম লেখা নানা ধরনের টি-শার্টও বাজারে এসেছে। দক্ষিণ আমেরিকার সংস্কৃতির ট্যাঙ্গো নাচের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত। টলিউডের শিল্পীরা মেসির সামনে এই পারফরম্যান্স করবেন। যার দায়িত্বে রয়েছেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায়।থাকবেন টলিউডের সিনেমা জগতের শিল্পীরাও। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি।পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। যা খবর, মাঠে নেমে দু-একটা পেনাল্টি কিকও নিতে পারেন কিংবদন্তি লিওনেল মেসি।অন্যদিকে,টিকিট বিক্রি বেশ ভালো হয়েছে বলে দাবি আয়োজকদের। বেশ কিছু কর্পোরেটকে বড় সংখ্যার টিকিট দেওয়া হয়েছে।মাঠ ভরে যাবে বলেই আশা করা হচ্ছে। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। যেখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও আছে। তবে নিরাপত্তাজনিত কারণে এর উদ্বোধন হবে ভার্চুয়ালি।জানা গেছে, যুবভারতীতে সকাল সাড়ে ১১টায় উপস্থিত হবে শাহরুখ খান। তারপর বেলা ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এ ছাড়াও মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকেও।সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন লিওনেল মেসি।