গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National এসআইআর : বাকবিতণ্ডায় রাহুল গান্ধী-অমিত শাহ 

    এসআইআর : বাকবিতণ্ডায় রাহুল গান্ধী-অমিত শাহ 

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    তিনি কি বলবেন, তা তিনিই ঠিক করবেন। এসআইআর নিয়ে আলোচনার সময় সংসদে রাহুল গান্ধীকে এভাবেই আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    তিনি বলেছেন, বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধীরা উদ্বিগ্ন কারণ এতে অবৈধ অভিবাসীদের ভোট দেওয়াদের নাম মুছে ফেলা হবে। তবে, রাহুল গান্ধী শাহকে ভোট চুরি নিয়ে বাঁধা দিলে উত্তেজনা আরও তীব্র হয়। শাহ তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করেন, রাহুল গান্ধী তিনি কী বলবেন তা ঠিক করতে পারবেন না, তাকে ধৈর্য ধরতে শিখতে হবে। তিনি তাঁর বক্তৃতা ঠিক করবেন। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত শাহ। তিনি বলেছেন যে বিজেপিও নির্বাচনে হেরেছে। কিন্তু ভোটে হারলেই নির্বাচন কমিশনকে দোষারোপ করেনি। এখন মমতা, হেমন্ত সোরেন, এমকে স্টালিনরাও কমিশনের দিকে আঙুল তুলেছেন।
    আগে শুধু কংগ্রেস সেই কাজটা করত। কিন্তু বন্ধুত্বের ছোঁয়া লেগে গিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলিতেও।