আফগানিস্তানের হয়ে রাষ্ট্রসংঘে সরব ভারত 

0
111
ছবি সৌজন্যে : এক্স
আফগানিস্তানের ওপর পাকিস্তানের হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সরব ভারত। রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ বলেন, রাষ্ট্রসংঘের সনদ যেন পুরোপুরিভাবে মেনে চলা হয়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষত নিরীহ নাগরিকদের সুরক্ষার জন্য।
একটা দেশের পুরোটাই স্থলসীমানা, তার জেরে দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে রয়েছে, তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াটা WTO আদর্শের বিরোধী। যে দেশটা বাধাবিপত্তির পর নিজেদের গড়ে তোলার চেষ্টা করছে, সেখানে হামলা চালানোটা যুদ্ধপরাধের সমান, রাষ্ট্রসংঘের সনদের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান।
বর্তমানে ভারত আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ ভালো পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসে ডুরান্ড লাইনকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে লিপ্ত হয় আফগানিস্তান ও পাকিস্তান। সংঘর্ষের জেরে দুই তরফেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও।