প্রায় ৯ কোটি খরচেই আমেরিকায় ‘গোল্ড কার্ড’ : ট্রাম্প   

0
119
ছবি সৌজন্যে : এক্স

এবার থেকে প্রায় ৯ কোটি টাকা খরচ করলেই আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করতে ইচ্ছুক ব্যক্তিরা পেয়ে যাবেন ট্রাম্প গোল্ড কার্ড।

যেই গোল্ড কার্ড পূর্ববর্তী গ্রিন কার্ডের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও লাভেরও।গত সেপ্টেম্বরে এই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বুধবার থেকে ওই ভিসা কার্যকর করেছে মার্কিন প্রশাসন। গোল্ড কার্ড ভিসার সূচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেশ এবং তাঁর জন্য দারুণ উত্তেজক একটা মুহূর্ত এটা। কারণ, ট্রাম্প গোল্ড কার্ডের সূচনা করেছেন। সাইট গোল্ড কার্ড ভিসার আবেদন করার জন্য ওয়েবসাইট ৩০ মিনিট‌ের জন্য চালু হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গোল্ড কার্ড এত দিন ধরে চালু থাকা গ্রিন কার্ড ভিসার মতোই। তবে গোল্ড কার্ডে আরও অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনও কর্মীর দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মার্কিন সংস্থাগুলিও ২০ লক্ষ ডলার খরচ করতে পারে।

গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে ১৫ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ৪৮ হাজার ৪৯৯ টাকা প্রসেসিং ফি বাবদ জমা দিতে হবে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরকে দেওয়া এই টাকা ফেরতযোগ্য নয়।