
এসআইআর নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে ফলতায় যেতেই মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন কমিশনের রোল অবর্জাভার সি মুরুগান। তাঁর দিকে মহিলারা ঝাঁটা হাতে তেড়ে গিয়েছেন বলে অভিযোগ।
আবাসের বাড়ি, রাস্তা তৈরি থেকে একশো দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবিতে এই বিক্ষোভদেখানো হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন সি মুরুগান। মৃত ভোটারদের নাম রেখে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়। দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন বিধানসভায় কয়েকদিন ধরে এমন অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
সেই বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ফলতায় গিয়েছিলেন সি মুরুগান। সেখানে পৌঁছতেই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা ঝাঁটা হাতে তেড়ে যান বলে অভিযোগ।








