আলোনসো কি বরখাস্ত হচ্ছেন?

0
143
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে রিয়াল মাদ্রিদে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ আরো দোলাচলে পড়ে গেছে।

ম্যাচের আগে থেকেই স্প্যানিশ সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ছিল,আরেকটি হার মানেই আলোনসোর বিদায়। সিটির কাছে হার সেই চাপকে আরো বাড়িয়ে দেয়। তবে দলের লড়াকু পারফরম্যান্স বিবেচনায় আপাতত তাকে বরখাস্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব, জানিয়েছে মার্কা।সান্তিয়াগো বার্নাব্যুতে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু নিকো ও’রাইলি ও আর্লিং হালান্ডের গোল ম্যানসিটিকে জয় এনে দেয়। কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে থাকায় মাঠে নামতে পারেননি। ম্যাচ শেষে আলোনসো বলেছেন, ছেলেরা তাদের সেরাটা দিয়েছে।তীব্র, উচ্চমানের ম্যাচ ছিল। ফলটা কঠিন, কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়েছি। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার কোনো কথা হয়নি বলেও জানান তিনি।এদিকে দাবি করা হচ্ছে, পেরেজ আলোনসোর মতো ম্যানেজার চান না এবং আরেকটি খারাপ ফল হলে তার বিদায় সময়ের ব্যাপার মাত্র।বার্নাব্যুয়ে এখন সব আলোচনার কেন্দ্র আলোনসো। পেরেজ পরাজয় মেনে নেন না।এই অবস্থায় রবিবার আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচ রিয়াল ও আলোনসোর জন্য,ডু অর ডাই হয়ে উঠছে।

সম্ভাব্য বিকল্পের অভাবে ক্লাব আপাতত অপেক্ষায় থাকলেও ফুটবল মহলে ধারণা, আলোনসোর বরখাস্ত হওয়া বিলম্বিত হয়েছে, বাতিল নয়।