
লোকসভার অধিবেশনে বক্তব্য রাখাকালীন দৃষ্টিকটুভাবে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সদস্যদের প্রশ্নের জবাব দিতে শুরু করেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
বিষয়টি নজরে পড়তেই তৎক্ষণাৎ ওই কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচারের পাঠ দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বৃহস্পতিবার লোকসভায় শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সাহেবি ভঙ্গিতে জবাব দিচ্ছিলেন তিনি।
আর বিষয়টি নজরে পড়তেই বিরক্ত হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, ‘পকেট থেকে হাত বের করুন।’ আর অধ্যক্ষের ওই শিষ্টাচার পাঠে খানিকটা অবাক হলেও কেন্দ্রীয মন্ত্রী তৎক্ষণাৎ পকেট থেকে হাত বের করে নেন।
