গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Entertainment অভিনেত্রী ওয়েন অ্যালটন আর নেই

    অভিনেত্রী ওয়েন অ্যালটন আর নেই

    0
    76
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন অভিনেত্রী ওয়েন অ্যালটন ডেভিস আর নেই। নিউ ইয়র্কের ম্যানহাটনে মাউন্ট সিনাই ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।পুলিশের তথ্য অনুযায়ী, মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট স্ট্রিট এবং ব্রডওয়ের সংযোগস্থলে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফেতার করা হয়নি।অভিনেত্রীর মৃত্যুর পর তার ম্যানেজার জানিয়েছেন, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য তিনি নিউ ইয়র্ক শহরে চলে আসেন। শোবিজ অঙ্গনে পা রাখার আগে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।এদিকে ডেভিসের প্রতিবেশী এডওয়ার্ড রেনোসো জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তার সঙ্গে কথা বলেছিলেন। উল্লেখ্য দ্য মার্ভেলাস মিসেস মেইসেলে পুলিশ চরিত্রে অভিনয় করার পাশাপাশি, ডেভিস ২০১১ সালের মাইকেল ফ্যাসবেন্ডার নাটক শেম এবং ২০০৪ সালের স্বল্পদৈর্ঘ্য সিনেমা,লেডিজ রুম-এ অভিনয় করেছিলেন।তিনি রেসকিউ মি. গার্লসফাইভএভা, নিউ আমস্টারডাম, ব্লাইন্ডস্পট এবং আমেরিকান ওডিসির পর্বগুলিতেও টিভিতে উপস্থিত হয়েছিলেন।

    অভিনেত্রী হিসেবে কাজ করার সময়, ডেভিস নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার চাকরিতেও নিজেকে ভরণপোষণ করতেন।