বাতাসের গুণমান মাপতে নিজস্ব নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার

0
122
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাতাসের গুণমান মাপতে নিজস্ব নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। দূষণের হাত থেকে যেন নিস্তার নেই দিল্লির। বিষাক্ত বাতাসে ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন।
কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতোই।  এরই মধ্যে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার রাজ্যসভায় ডব্লিউএইচও গ্লোবাল এয়ার কোয়ালিটি ডাটাবেস, পরিবেশগত পারফরম্যান্স সূচক এবং গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ মেট্রিক্সের মতো বিশ্ব সূচকগুলিতে ভারতের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, WHO-এর নির্দেশিকাগুলি কেবলমাত্র ভৌগোলিক,পরিবেশগত পরিস্থিতি এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে দেশগুলিকে তাদের নিজস্ব মান তৈরি করতে সহায়তা করার জন্য রয়েছে।
তিনি বলেন, জনস্বাস্থ্য এবং পরিবেশগত মান রক্ষার জন্য ভারত ইতিমধ্যেই ১২টি প্রধান দূষণকারীকে দেশের ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড জানিয়ে দিয়েছে।