সিআইডি-র ইন্সপেক্টরের স্ত্রীকে হেনস্থা, গ্রেফতার অ্যাপ বাইক চালক

0
183
ছবি সৌজন্যে : নিজস্ব

সিআইডি-র ইন্সপেক্টর-র স্ত্রীকে অশালীন আচরণ ও হেনস্থার অভিযোগে অ্যাপ বাইক চালককে গ্রেফতার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে শুক্রবার সকালে ঢাকুরিয়া থেকে সল্টলেক আইবি ব্লক যাওয়ার জন্য ওই অ্যাপ বাইক বুক করেন ওই মহিলা।

এরপর বাইপাস থেকে নিক্কো পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় মহিলা লোহারপুল থেকে খালপাড় করে সল্টলেকে ঢোকার কথা বলেন, তাড়াতাড়ি হওয়ার জন্য। যদিও বাইক চালক জানায় গুগল ম্যাপে অন্য রাস্তা দেখাচ্ছে, তাই তিনি ওই রাস্তা ধরবেন না। এরপরেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

সেই সময় মহিলাকে হেনস্থা এবং অশালীন আচরণ করেন ওই বাইক চালক অভিযোগ তেমনটাই। এরপর ওই মহিলা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।