
এসআইআর আবহে মতুয়াগড় নদিয়ার রানাঘাট কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দিয়ে কার্যত ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু করবে রাজ্য বিজেপি। ২০ তারিখ শুক্রবার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই লক্ষ্যে শুক্রবার নদিয়ার তাহেরপুরে একটি বেসরকারি লজে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং ওই জেলার বিজেপি বিধায়করা। এর আগে এবছরই মে থেকে অগাস্ট মাসের মধ্যে রাজ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমের সভার পর ঠিক হয়েছিল ডিসেম্বরে কোনও একটা সময় রানাঘাট কেন্দ্রে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।








