ন্যাজাটকাণ্ডে এখনও অধরা অভিযুক্তরা, পুলিশের নজরে ইকো কার

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব

ন্যাজাটকাণ্ডের ৪৮ ঘণ্টা পরেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গাড়ি দুর্ঘটনায় ছোট ছেলে ও ড্রাইভারের মৃত্যু এবং তাঁকে হত্যার চেষ্টায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ।

ভোলা ঘোষ অভিযোগ করেছেন বুধবার তাঁর গাড়িতে ধাক্কা মেরে ট্রাক থেকে নেমে বাইকে করে পালায় আলিম মোল্লা। তাঁকে পালাতে সাহায্য করে নজরুল মোল্লা নামে আরেকজন। জানা গিয়েছে ট্রাকের মালিক আব্দুস সামাদ মোল্লা। যদিও আব্দুস সামাদ মোল্লার পরিবারের দাবি তিনি নাকি ট্রাক বিক্রি করে দিয়েছিলেন নজরুলকে। ঘটনার পর থেকেই আলিম মোল্লা, আব্দুস সামাদ মোল্লা, নজরুলের কোনও খোঁজ পাচ্ছেন না তদন্তকারী অফিসাররা। এদিকে তদন্তে নেমে পুলিশের নজরে এসেছে একটি সন্দেহজনক ইকো গাড়ি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়িটি।

এরপর দুর্ঘটনাস্থলের কাছে এসেই ওই ইকো গাড়িটি পথ পবির্তন করে বলে খবর। এরইমধ্যে ভোলানাথ ঘোষ ফের বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি জেলে বসেই স্ত্রী তসলিমা বিবিকে ফোন করতেন শেখ শাহজাহান। ভোলানাথ ঘোষের অভিযোগ তসলিমা এবং মোসলেম শেখ মিলে তাঁকে মারার চক্রান্ত করেছিল।