নাম বাদ : এসআইআর শেষের অপেক্ষায় শুভেন্দু

0
124
ছবি সৌজন্যে :ফেসবুক

কলকাতার ১৪৩ ওয়ার্ডের মধ্যে ভোটের নিরিখে ৫৪টা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

এনুমারেশন পর্ব মিটতে রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র থেকে নয়না বন্দ্যোপাধ্যায়ের চৌরঙ্গি, ফিরহাদ হাকিমের বন্দর এলাকায় ৪০ থেকে ৭০ হাজার ভোটারের নাম বাদ পড়তেই চড়া সুর রাজ্যের বিরোধী দলনেতার। শুধু উত্তর কলকাতাতেই ৪ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে।

তাঁর কথায় শুধু উত্তর কলকাতাতেই ৬০টার মধ্যে ২৫ টা ওয়ার্ডে ভোটের নিরিখে পিছিয়ে রয়েছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতার দাবি ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ফারাক কোথায় পৌঁছবে তা সময়েই বলবে।