গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment আপেল হতে না করলেন জয়া আহসান

    আপেল হতে না করলেন জয়া আহসান

    0
    220
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক।রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ সরব।

    এবার নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান, যা দেখে মুগ্ধ তার ফ্যান ফলোয়াররা।সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া।এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন। অভিনেত্রীর পরনে দেখা গিয়েছে পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স।শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক।হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা।তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন।এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লিখেছেন, আপেল হয়ো না।জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ফ্যান ফলোয়াররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, খুব সুন্দর লাগছে। আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, লাভ অফ মাই লাইফ।

    অনেকে মজা করে আবার লিখেছেন, পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।