
যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্তের ৩ সদস্যের কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
কমিটিতে মুখ্যসচিব ছাড়াও অতিরিক্ত মুখ্যসচিব রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় ব্যথিত মুখ্যমন্ত্রী। তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন ফুটবল তারকার কাছে। পোস্টে জানিয়েছেন শনিবার যে অব্যবস্থা হয়েছে যুবভারতী স্টেডিয়ামে তার জন্য তিনি স্তম্ভিত, বিচলিত।
তারপরেই তিনি জানিয়েছেন মেসিকে একঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল, তখন তিনিও সেখানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু চূড়ান্ত অবব্যস্থার জন্য লিওনেল মেসি সহ সব ক্রীড়াপ্রেমীর কাছে তিনি ক্ষমাপ্রার্থী।






