
শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে খুনের পরিকল্পনার অভিযোগের তদন্তে নেমে সরবেড়িয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ।
ছোট ছেলে, গাড়ি চালকের মৃত্যু এবং তাঁকে খুনের চক্রান্তের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিলেন ভোলানাথ ঘোষ। এরপরেই তদন্তে নেমে রুহুল কুদ্দস শেখের নাম জানতে পারেন তদন্তকারীরা। এরপরেই রুহুলকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তাঁর দলবলের বিরুদ্ধে ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় সিবিআইয়ের মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। বুধবার অন্য একটি মামলার সাক্ষ্য দিতে বসিরহাট আদালতে যাচ্ছিলেন।
সেই সময় ন্যাজাটের বয়রামারি পেট্রোল পাম্পের কাছে ভোলানাথের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে ট্রাক। দুর্ঘটনায় নয়ানজুলিতে গিয়ে পড়ে ভোলানাথদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং চালকের।
