গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International যুদ্ধ বন্ধে আমেরিকাকে,ইউক্রেনের নতুন পরিকল্পনা

    যুদ্ধ বন্ধে আমেরিকাকে,ইউক্রেনের নতুন পরিকল্পনা

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাশিয়ার আগ্রাসন বন্ধে তৈরি করা আপডেটেড একটি শান্তি পরিকল্পনা ইউক্রেন,আমেরিকাকে পাঠিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই খবর জানিয়েছে।

    আমেরিকার আগের প্রস্তাবে ইউক্রেনের কিছু এলাকা রাশিয়ার হাতে তুলে দিতে বলা হয়, যে এলাকাগুলো রাশিয়া দখলে নেয়নি। ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা এই প্রস্তাবকে রাশিয়ার জন্য অতিরিক্ত ছাড় হিসেবে দেখছিল। এরপর সেই পরিকল্পনা সংশোধন করা হয়।লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে ব্রিফ করা একজন ইউক্রেনীয় কর্তা বলেছেন, এই প্রস্তাবে ইউক্রেনের দৃষ্টিভঙ্গি এবং অবস্থানকে বিবেচনা করা হয়েছে। এটি জটিল সমস্যাগুলো সমাধানের জন্য পরবর্তী প্রস্তাব। ওই কর্মকর্তা আরো বলেছেন, আমেরিকান পক্ষের প্রতিক্রিয়া না আসা পর্যন্ত আমরা বিস্তারিত তথ্য প্রকাশ করছি না। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। তিনি কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্র ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি উভয়ের প্রতিই অধৈর্য। ট্রাম্প ইউরোপকে অভিবাসন ও ইউক্রেন ইস্যুতে ক্ষয়িষ্ণু এবং দুর্বল বলে বর্ণনা করেছেন। যা আমেরিকা ও ইউরোপের মধ্যে বাড়তে থাকা দূরত্বকে আরো স্পষ্ট করে দিয়েছে।

    নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলেও বলা হয়েছে, ইউরোপ,সভ্যতা হারানোর ঝুঁকিতে রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে ফোনালাপ নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইউক্রেন নিয়ে বেশ কঠোর ভাষায় কথা বলেছি।