
নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন তিন মহিলার হার ছিনতাই-র ঘটনায় অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভায় তিনজন তৃণমূল কর্মী সমর্থকের সোনার হার চুরি করার মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। এদিকে, মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে বিপাকে পড়েছেন তিন মহিলা। ভিড়ের সুযোগ নিয়ে তাঁদের গলার সোনার হার ছিনতাই করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। ভীমপুর থানার হরিনগর এলাকার বাসিন্দা কনিকা পাল, বিজলি বিশ্বাস এবং চন্দনা মণ্ডল-র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগরের সভায় উপস্থিত হয়েছিলেন।
মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে তাঁরা প্রথম সারিতেই বসেন। সভা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি চলাকালেই তাঁরা হঠাৎ খেয়াল করেন—গলার সোনার হার উধাও।
