কয়লা চুরি, গরু চুরি, মেসি চুরি-র পর নয়া সংযোজন রাস্তা চুরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে-র বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।
নদিয়ার কৃষ্ণনগরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতির মঞ্জুর করা রাস্তাও ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন ,যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্য সভাপতি হওয়ার আগে এবং পরে বেশ কয়েকবার নদিয়ার ফুলিয়ায় এসেছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির অনুরোধে ফুলিয়া বাসির জন্য প্রায় ১৫ লক্ষ টাকার একটি রাস্তা রূপায়ণে সহযোগিতা করার কথা দেন। সেই মর্মে ১১ নভেম্বর তার ওয়ার্ক অর্ডারও পৌঁছে যায়।
কাজও শুরু হয়ে গেছে। শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর দাবি কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী পথশ্রী বলে চালিয়ে এই কাজের ভার্চুয়াল উদ্বোধন করে দিয়েছেন তাদের সংসদের তহবিলের টাকার রাস্তা।







