গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International এইচ১বি ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং 

    এইচ১বি ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং 

    0
    77
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এইচ১বি ভিসার আবেদনকারীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন ভিসা ও পুনর্নবীকরণযোগ্য ভিসা দুই ক্ষেত্রেই আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া একাউন্টকে ‘পাবলিক’ করতে হবে।

    যার মূল লক্ষ্য হল কড়া নজরদারি। ইতিমধ্যেই আবেদনকারীদের কাছে পৌঁছে গেছে ইমেইল। সোমবার থেকে এই স্ক্রুটিনি শুরু করবে মার্কিন প্রশাসন। জানা যাচ্ছে, এই নির্দেশিকা হল  অভিবাসন সংক্রান্ত নীতির সর্বশেষ নীতি। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতীয়রা। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাঁদের সোশ্যাল মিডিয়ায় ‘পাবলিক’ করে রাখতে হবে।

    সোশ্যাল মিডিয়ায় তাঁদের কার্যকলাপ বিশ্লেষণ করেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন। পড়ুয়াদের ভিসার ক্ষেত্রেও একই ধরনের যাচাইপ্রক্রিয়া থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, ভিসা দেওয়ার সময় আমেরিকা খতিয়ে দেখবে যে, আবেদনকারী আমেরিকা এবং সে দেশের নাগরিকদের কোনও ক্ষতি করতে পারেন কি না। তেমন সম্ভাবনা থাকলে ভিসার আবেদন খারিজ করা হবে।