
যুবভারতীতে তুলকালাম, মুখ খুললেন আরেক তৃণমূল বিধায়ক। লিওনেল মেসির গায়ে গায়ে সবসময় থাকতে হবে, এটার দরকার ছিল না।
অনেক চেষ্টা করেও লিওনেল মেসিকে দেখতে পেলেন না, বিধ্বস্ত যুবভারতীর ছবি পোস্ট করে আক্ষেপ বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী-র। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চূড়ান্ত অব্যবস্থা, যা হল তা পশ্চিমবঙ্গের জন্য সম্মানজনক নয়। হুডখোলা গাড়িতে লিওনেল মেসিকে ঘোরালেই এটা হত না, বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল, বলছেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক। ফুটবল তারকা লিওনেল মেসি-র কলকাতা সফর ঘিরে শনিবার দৃশ্যত তাণ্ডব চলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।
মেসি, সুয়ারেজ, ডি’পলেরা স্টেডিয়ামে গিয়েছিলেন ঠিকই। কিন্তু প্রায় ২০ মিনিট সেখানে থাকার পরেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তাঁরা। আর তার জেরেই মেসিরা স্টেডিয়াম ছাড়ার পরে জনতার রোষ আছড়ে পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
