গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International বাংলাদেশ বিজয় দিবসে সেনার বীরত্ব স্মরণ মোদীর

    বাংলাদেশ বিজয় দিবসে সেনার বীরত্ব স্মরণ মোদীর

    0
    84
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে সেনার বীরত্ব স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশাল মিডিয়া পোস্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, একাত্তরের যুদ্ধে পাক বাহিনীকে নাস্তানাবুদ করা ভারতীয় জওয়ানদের।
    যাঁদের বীরত্বে সার্থক হয়েছিল মুক্তি বাহিনী ও বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের স্বপ্ন। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজয় দিবসে সেই সাহসী সৈন্যদের স্মরণ করছেন যাঁদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতকে ঐতিহাসিক বিজয় এনে দিয়েছিল। তাঁদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা জাতিকে রক্ষা করেছে এবং ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছে। এই দিনটি তাঁদের বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি, তাঁদের অতুলনীয় চেতনার স্মারক। তাঁদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে চলেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ভারতীয় সেনা বাহিনীর নিষ্ঠা ও দেশপ্রেমের কথা স্মরণ করেন।
    একাত্তরের পাশাপাশি সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সফল সিঁদুর অপারেশনের কথাও উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ভারতের তিন বাহিনীর অতুলনীয় বীরত্বকে।